প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রোটারি ক্লাব সৈয়দপুরের আয়োজনে এক দিনের বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্লাব চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাব সভাপতি রোটারিয়ান তারিকুল আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আবদুর রশীদ। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত, চিকিৎসক শরীফুল আলম চৌধুরী। শিবিরে তিন শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। চক্ষু বিশেষজ্ঞ নীলফামারী আধুনিক হাসপাতালের কনসালট্যান্ট শরীফুল আলম চৌধুরী রোগী দেখেন। তাঁকে সহযোগিতা করেন চিকিৎসক মেহেদী, ফারহানা ও নেপাল অধিবাসী শ্রেষ্ঠা।