চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাবের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে গতকাল শুক্রবার এক চক্ষুশিবিরের আয়োজন করা হয়। রোটারি চক্ষু হাসপাতাল এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আবদুর রশীদ, সৈয়দপুরের ইউএনও আবু সালেহ মো. মুছা জঙ্গী, জ্যেষ্ঠ এএসপি জিয়াউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সৈয়দপুরের সভাপতি মমতাজ মিন্টু। সংগঠনের চার্টার প্রেসিডেন্ট শরীফুল আলম চৌধুরী জানান, শিবিরে সাড়ে ৪০০ রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।