চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় খন্দকার আবুল কাসেম উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়ার উদ্যোগে ও সাগরপুর বাঁধন ক্লাবের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ চক্ষুশিবিরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই খন্দকার। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন খন্দকার, ক্লাবের সভাপতি সিহাব শাহরিয়ার, সাধারণ সম্পাদক নাবিউল খান, ক্যাম্প পরিচালক শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৪০০ রোগীকে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র ও দরিদ্র রোগীদের ওষুধ দেওয়া হয়। ক্যাম্পে দুজন চক্ষু চিকিৎসকসহ গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ১৪ জন কর্মকর্তা-কর্মচারী রোগীদের সেবা দেন।