চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল রোববার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব আবদুল জলিল। বক্তব্য দেন উল্লাপাড়া পৌরসভার গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চিকিৎসক সুশান্ত কুমার, পৌর কাউন্সিলর কামাল আহমেদ কালাম, গুলশান আরা বেলী প্রমুখ।