প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলার শানতলা (আড়ংঘাটা) মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে গতকাল শুক্রবার চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি) এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল যৌথভাবে এই কার্যক্রমের আয়োজন করে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা শেখ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডুমুরিয়ার ইউএনও সিফাত মেহনাজ, কেজেআরসির চেয়ারম্যান জামাল আবদুল খালেক আল নুরী প্রমুখ।