প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে চক্ষুশিবিরের আয়োজন করে রোটারি ক্লাব অব সৈয়দপুর। গতকাল শুক্রবার রোটারি চক্ষু হাসপাতালে ওই চক্ষুশিবির হয়। বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর আলোচনা সভাও হয়েছে হাসপাতাল মিলনায়তনে। সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সিভিল সার্জন আবদুর রশীদ। সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব। বঙ্গবন্ধুর ওপর নিবন্ধ পাঠ করেন চার্টার প্রেসিডেন্ট শরীফুল আলম চৌধুরী। বক্তব্য দেন এ এম আর রুবেল, আহমেদা ইয়াসমিন প্রমুখ।