চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির পরিচালনা করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসাসহায়তা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। সমাজসেবী এরফান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। গাওসুল আজম চক্ষু হাসপাতাল, দিনাজপুরের আটজন চিকিৎসক প্রায় ৯০০ রোগীকে চিকিৎসা দেন।