প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে দুই দিনের চক্ষুশিবির শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলার কামারগ্রামের আলফাডাঙ্গা আদর্শ কলেজ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ শহীদুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাইয়ুম তালুকদার প্রমুখ। ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের সার্জন রাহাত আনোয়ার চৌধুরীর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক বিনা মূল্যে সেবা দেবেন।