প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিনা মূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ শিবিরের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী মাহামুদ হাসান, রংপুর সেনানিবাসের কর্মকর্তা কর্নেল আবদুর রশিদ, রংপুরের কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ফেরদৌস আলম প্রমুখ। চক্ষুশিবিরে ২১০ জনকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি