প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে মানবিক সাহায্য সংস্থার উদ্যোগে গতকাল রোববার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। সেখানে রোগীদের চোখ পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই করা হয়। আই কেয়ার প্রকল্পের এমএসএসের বাস্তবায়নে সফিউদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও খগাখড়িবাড়ি ইউপির সহযোগিতায় চক্ষুশিবিরে সহস্রাধিক দরিদ্র নারী-পুরুষ তাঁদের চক্ষু পরীক্ষা করেন। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক মো. আবদুস সামাদ, মো. ফজলুল হক, মো. কামরুজ্জামান ও মোছা. মুস্তারিয়েল জান্নাত তাঁদের চিকিৎসা করেন। সকালে সেখানে চক্ষুশিবিরের উদ্বোধন করেন সফিউদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও মানবিক সাহায্য সংস্থার সভাপতি ফিরোজ এম হাসান।
নীলফামারী প্রতিনিধি