চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরে গতকাল রোববার গরিব রোগীদের বিনা মূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। রোটারি ক্লাব অব সিলেট মেট্রোপলিটন ক্লাব এ চক্ষুশিবিরের আয়োজন করে। দয়ামীর সদরুন্নেছা উচ্চবিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনা মূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করেন। এ ছাড়া দুই শতাধিক রোগীকে চশমা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. ইয়াকুতুল গণি ওসমানীর সভাপতিত্বে রোটারিয়ান মনজুরুল হক চৌধুরী, এম নুরুল হক, ফেরদৌস আলম, আজিজুর রহমান, সদরুন্নেসা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মো. আমির আলী বক্তব্য দেন।