প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অন্ধকে আলো দাও’ স্লোগান প্রতিপাদ্য করে কিশোরগঞ্জের তাড়াইলে বিনা মূল্যে গতকাল সোমবার চক্ষুশিবিরের আয়োজন করা হয়। বেসরকারি সাহায্য সংস্থা ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ এর আয়োজন করে। বেলংকা এলাকার জামিয়াতুল ইসলাহ্ আল মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থাটির জেলা কর্মকর্তা আবু তাহেরের নেতৃত্বে ময়মনসিংহ ছিদ্দিকীয়া আই ফাউন্ডেশনের চিকিৎসকেরা সেখানে সেবা দেন। শিবিরে চার শতাধিক চক্ষুরোগীকে প্রাথমিক চিকিৎসা এবং ৫০ জন রোগীকে বিনা মূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। কিশোরগঞ্জ প্রতিনিধি