চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে দুই দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির শুরু হয়েছে। ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে রোটারি ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার উদ্যোগে এ শিবির অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চক্ষুশিবিরের উদ্বোধন করেন পুলিশের সাবেক আইজি এম আজিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, ফরিদপুর জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, হৃদ্রোগ বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান প্রমুখ। দুই দিনের এই চক্ষুশিবিরে ১০০ রোগীর চক্ষু পরীক্ষা করে ছানি অপসারণ, লেন্স সংযোগ করাসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।