চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার এক হাজার নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষুসেবা দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ড। এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় হাসনাবাদ চাইল্ড ড্রিম প্রি-ক্যাডেট স্কুলে গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই সেবা দেওয়া হয়।