চক্ষুশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে চোখের চিকিৎসা দিতে মেহেরপুরে দুই দিনব্যাপী চক্ষুশিবির গত বৃহস্পতিবার শুরু হয়েছে। দুই হাজার ১৭৭ রোগীর চোখ পরীক্ষার পর দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা। মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন চক্ষুশিবিরের উদ্বোধন করেন। দারিদ্র্য বিমোচন সংস্থা (ডিবিএস) মেহেরপুর এই চক্ষুশিবিবের আয়োজন করে। মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ, ডিবিএসের নির্বাহী পরিচালক আবু জাফর উপস্থিত ছিলেন।