চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনা মূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টায় নবাবগঞ্জের চারটি ইউনিয়নের প্রায় ৩০০ রোগীকে এ সেবা দেওয়া হয়। কুয়েত শাখা নবাবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ-এর উদ্যোগে এ শিবিরের আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ইউপি চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।