চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া কলেজমাঠে চার দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির গত বুধবার শুরু হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে’র উদ্যো এবং দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু সপাতালের সহায়তায় ওই চক্ষুশিবিরের আয়োজন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অরবিস এশিয়া’র আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক আ স ম নুরুল্লাহ আওয়াল। অন্যদের মধ্যে বক্তৃতা দেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন শাহাদত হোসেন, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।