চক্ষুশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে লায়ন্স ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। সকালে শহরের শিশু নিকেতনে আয়োজিত চক্ষুশিবিরের উদ্বোধন করেন স্থানীয় মহিলা সাংসদ জাহানারা বেগম সুরমা। সকাল থেকে বিকেল পর্যন্ত ছয়জন চিকিৎসক এক হাজার ২০০ জন রোগী দেখে ব্যবস্থাপত্র দেন। রোগীদের মধ্যে ২০০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। ছানি অস্ত্রোপচারের জন্য মনোনীত করা হয় ১০০ জনকে। এ ছাড়া সব রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।