চক্ষুশিবির উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার শিকদারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবির গতকাল শনিবার শুরু হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সমাজসেবী রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ। চক্ষুশিবির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সবুর সরকার জানান, প্রতিবছর এই শিবিরের মাধ্যমে কয়েক শ দরিদ্র মানুষের চোখের চিকিৎসা দেওয়া হয়। শিবিরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দিনাজপুরের বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্জন আনছার আলী জানান, প্রথম দিন ৭৫০ জ রোগী নাম নিবন্ধন করেন। দিনাজপুর অফিস