চঞ্চল হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল ইসলাম ওরফে চঞ্চল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চঞ্চল স্মৃতি পরিষদ ও এলাকাবাসী। চঞ্চল হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিন গতকাল শনিবার শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চঞ্চল স্মৃতি পরিষদের আহ্বায়ক চঞ্চলের বড় ভাই জোবায়ের ইসলামের সভাপতিত্বে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।