চট্টগ্রাম অঞ্চলে ডেমু ট্রেনের উদ্বোধনকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন থেকে আমদানি করা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের যাত্রা চট্টগ্রামে কাল শনিবার থেকে শুরু হচ্ছে। বেলা ১১টায় চট্টগ্রাম স্টেশনে ডেমুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনজন মন্ত্রী উপস্থিত থাকবেন।

রেলওয়ে সূত্র জানায়, আগামীকাল চট্টগ্রাম শহরের সার্কুলার ট্রেন, চট্টগ্রাম-লাকসাম কমিউটার ট্রেন এবং চট্টগ্রাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন হবে। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এই তিনটি রেলপথে ডেমু ট্রেনের উদ্বোধন করবেন।

এতে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন উপস্থিত থাকবেন।