চট্টগ্রাম অঞ্চলের নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১১-এর চট্টগ্রাম অঞ্চলের নিবন্ধন চলছে। ১৮ মার্চ এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে চট্টগ্রাম আঞ্চলিক ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফল বিবরণী বা পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। চট্টগ্রাম জেলার বাইরের শিক্ষার্থীরা মুঠোফোনেও নিবন্ধন করতে পারবে। তবে উৎসবের দিন তথ্যকেন্দ্র থেকে প্রমাণপত্র দেখিয়ে পরীক্ষার আগেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। নিবন্ধন চলবে ১১ মার্চ পর্যন্ত।নিবন্ধন এবং যেকোনো তথ্যের জন্য প্রথমা, সানমার স্পিং গার্ডেন, ৬৪, জামালখান রোড (চেরাগী পাহাড়ের মোড়), চট্টগ্রাম—এই ঠিকানায় অথবা ০১৭১৬-৮৮২৩১৯—এই মুঠোফোনে যোগাযোগ করা যাবে।