চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর চট্টগ্রাম আঞ্চলিক উৎসব আজ শুক্রবার। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সকাল সাড়ে আটটায় এ উৎসব শুরু হবে।
কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন, ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের প্রধান অরূপ কুমার ঘোষ এবং এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুরের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া কাল ১৬ মে কক্সবাজার, ২২ মে নড়াইল, ২৩ মে বরিশাল, ২৬ মে রাজশাহী, ২৯ মে রংপুর ও আগামী ৫ জুন ঢাকায় আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে। এসব আঞ্চলিক উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধন চলছে। উল্লিখিত অঞ্চল ও তার আশপাশের জেলাগুলোর শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও নিবন্ধন করতে পারবে। বরাবরের মতো প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।