চট্টগ্রাম অনেক ক্ষণজন্মা মানুষের জন্ম দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধ, জাতির সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতিতে চট্টগ্রামের ভূমিকা অগ্রগণ্য। চট্টগ্রাম এমন কিছু ক্ষণজন্মা মানুষের জন্ম দিয়েছে, যাঁরা মেধা ও শ্রমে অসামান্য ভূমিকা পালন করে চলেছেন।চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শনিবার রাতে ‘চট্টগ্রামের অহংকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রামের ১৬ গুণীকে সমঞ্চাননা দেওয়া হয়েছে। গ্রামীণফোন ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা এলান বংকে। অনুষ্ঠানে চট্টগ্রামের ১৬ গুণীজনের হাতে সমঞ্চাননা তুলে দেন স্পিকার আবদুল হামিদ। সমঞ্চাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: শিক্ষায় জামাল নজরুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসায় রবিউল হোসেন, ক্রীড়া সংগঠক সাহেদ আজগর চৌধুরী, সংগীতে আবদুল গফুর হালী, সমাজকল্যাণে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহামঞ্চদ মন্জুর আলম, চলচ্চিত্র ও নাটকে সারাহ্ বেগম কবরী, মুক্তিযুদ্ধে মাহফুজুর রহমান, শিল্প ও সাহিত্যে বেগম মুশতারী শফী, শিল্প ও ব্যবসায় আলী হুসাইন আকবেরালী, কর্মসংস্থানে মিজানুর রহমান, ক্রীড়াবিদ আকরাম খান, রপ্তানি বাণিজ্যে এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, পরিবেশ ও ভোক্তা অধিকারে মোহামঞ্চদ মুনীর চৌধুরী, সম্ভাবনাময় শিল্প খাতে সাখাওয়াত হোসেন, গবেষণায় মনজুরুল কিবরিয়া এবং ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা কাজী সেলিম। অনুষ্ঠানের শুরুতে আশুলিয়ার অগ্নিকাণ্ড ও চট্টগ্রামের বহদ্দারহাটে গার্ডার ধসে নিহত ব্যক্তিদের সঞ্চরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।