চট্টগ্রাম আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক ভোজ গতকাল মঙ্গলবার রাতে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আনোয়ারুল ইলসাম চৌধুরীর সভাপতিত্বে ভোজসভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. ওবায়দুস সোবহান ও চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ ছাড়া বিচারক ও আইনজীবীরাও উপস্থিত ছিলেন।