চট্টগ্রাম আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র: ঋত্বিক ঘটকের ৯০তম জন্মবার্ষিকী ও সুবর্ণরেখা চলচ্চিত্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, বেলা ১১টায় মেঘে ঢাকা তারা, বিকেল ৪টায় কোমল গান্ধার, সন্ধ্যা ৭টায় সুবর্ণরেখা। থিয়েটার ইনস্টিটিউটের লেকচার থিয়েটারে।
নান্দীমুখ: আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু, সন্ধ্যা ছয়টায়, শিল্পকলা একাডেমী মিলনায়তনে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: ‘প্রজন্মের ভাবনায় মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা, বিকেল চারটায়, জেলা শিশু একাডেমী মিলনায়তনে।
সোনালী অতীত ক্লাব: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল মাস্টার্স ফুটবল, বেলা একটায়, ফিজিক্যাল এডুকেশন কলেজ মাঠ, হালিশহরে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: ব্যাংকিং বিষয়ে কর্মশালা, সকাল নয়টায়, সিলভার স্পুন, আগ্রাবাদে।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি: মহানগর শাখার বিশেষ বর্ধিত সভা, বেলা তিনটায়, মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে।