চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) জামাল খান ক্যাম্পাসে গতকাল রোববার অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক আইয়ুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা ছিলেন সফটওয়্যার পিউপলের পরিচালক রেজাউল হুদা। স্বাগত বক্তব্য দেন সিআইইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক এমরান হারুন। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সিএসইর চেয়ারম্যান খাইরুল ইসলাম। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইইউর শিক্ষক রাজীব হাসান।