চট্টগ্রাম ইপিজেডে আগুন আতঙ্ক আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টার দিকে প্যাসিফিক জিনস ২০০০ লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, প্যাসিফিক জিনসের একটি ফ্লোরে বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি লাইটে স্পার্ক করে। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে একজনের ওপর আরেকজন পড়ে শ্রমিকেরা আহত হন। পরে কারখানার কাজ পুনরায় শুরু হয়। আগুনের স্ফুলিঙ্গ দেখা গেলেও কারখানায় অগ্নি-দুর্ঘটনা ঘটেনি।কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় তিন হাজার।