চট্টগ্রাম ইপিজেডে কুরিয়ার সার্ভিসের অফিসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কাস্টমস গেটসংলগ্ন ডিএইচএল অফিস ঘর আগুনে পুড়ে গেছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ডিএইচএল অফিসের কাছে ময়লা-আবর্জনা পোড়াতে আগুন দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুন অফিসটিতে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম সার্ভিসের উপসহকারী পরিচালক ইয়াহিয়া আকতার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।