চট্টগ্রাম উইমেন চেম্বারের বৈশাখী মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল শুক্রবার সকালে নগরের দামপাড়াস্থ বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।
উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী মেলা কমিটির চেয়ারম্যান সাবিনা ইকরাম সিরাজী, উইমেন চেম্বারের সহসভাপতি আইভী হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি খালেদা আওয়াল, চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রেসিডেন্ট জিনাত আযম, বাংলাদেশ মহিলা সমিতি, চট্টগ্রামের সম্পাদিকা রোকেয়া জামান প্রমুখ। ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।