চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ভেঙে দিলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ভেঙে দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলার নেতাদের বৈঠকের পর কমিটি ভেঙে দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কমিটি সক্রিয় না হওয়া, কমিটিতে অন্তর্কোন্দল থাকায় খালেদা জিয়া নতুন কমিটি গঠনে দুই মাস সময় দিয়েছেন। পাশাপাশি একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন তিনি।
ওই আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় নেতা আসলাম চৌধুরীকে। সদস্যসচিব করা হয়েছে কাজী হাসানকে।
বৈঠকে খালেদা জিয়া চট্টগ্রাম উত্তর জেলা কমিটির নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন।
বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্প্রতি অন্তর্কোন্দল, নিষ্ক্রিয়তার কারণ দেখিয়ে সাতটি জেলা কমিটি ভেঙে দেন খালেদা জিয়া।