চট্টগ্রাম এইউডব্লিউর নতুন ডিন নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) মানবিক ও সমাজবিজ্ঞান এবং জীববিজ্ঞান বিভাগের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাথলিন হিউয়িট-স্মিথ ও জেনি এম গ্যারেট।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাথলিন হিউয়িট-স্মিথ মানবিক ও সমাজবিজ্ঞান বিভাগের ডিনের দায়িত্ব পালন করবেন। ক্যাথলিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বার্ড কলেজের ইন্টারন্যাশনাল লিবারেল আর্টস বিভাগের সহযোগী ডিন হিসেবে কাজ করছেন। অপরদিকে জেনি এম গ্যারেট তিনি নিউইয়র্কের হ্যামিলটন কলেজের জীববিজ্ঞানের জ্যেষ্ঠ অধ্যাপক।