চট্টগ্রাম ও আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকেরা বিশ্ববিদ্যালয় ও ক্রেডিট পরিবর্তন করার সুযোগ পাবেন। এ ছাড়া চুক্তির অধীনে যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হবে। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, ডিন কমিটির আহ্বায়ক জ্যোতি প্রকাশ দত্ত, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সফিউল আলম এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপধীর ভট্টচার্য, শিক্ষক মানবেন্দ্র দত্ত চৌধুরী প্রমুখ।