চট্টগ্রাম ও ফরিদপুরের পথে সাকা-মুজাহিদের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার দুই ঘণ্টা পর তাঁদের লাশবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ও ফরিদপুর শহরের পশ্চিম খাবাশপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে । আজ রাত দুইটা ৫১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স বের হয়। প্রথমে বের হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের সঙ্গে ছিল আরেকটি অ্যাম্বুলেন্স। দুইটি অ্যাম্বুলেন্সের আগে ও পেছনে ছিল র্যাব ও পুলিশের গাড়ি। কিছুক্ষণ পর একইভাবে বের হয় মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স। এ গাড়ি বহর কারা ফটক দিয়ে বেরিয়ে চানখারপুলের দিকে চলে যায়।