চট্টগ্রাম ও মহেশখালী থেকে ছয়টি অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পৃথক অভিযান চালিয়ে র্যাব ছয়টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গত রোববার রাতে পৃথক দুটি অভিযান চালানো হয়। গত রোববার রাত ১২টার দিকে নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে দেশে তৈরি দুটি একনলা বন্দুক, একটি রিভলবার, দেশে তৈরি একটি পাইপগান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় বদি আলম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মহেশখালীর পুরান বাজার মাতারবাড়ি এলাকার সালাহউদ্দিন কাদের সুজনের (৩৫) বাড়ি থেকে দুটি একনলা বন্দুক, ১২টি কিরিচ, ১১টি চায়নিজ ও দেশে তৈরি কুড়ালসহ গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় সুজনকে গ্রেপ্তার করা হয়। পুরান বাজার যুব কমান্ড কাউন্সিল নামের একটি সংগঠনের আড়ালে তিনি অবৈধ অস্ত্র ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত বলে র্যাব সূত্র জানায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে আটটা) সুজনকে থানায় হস্তান্তর করা হয়।