চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে ৮ ইটভাটা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ছাড়পত্র ছাড়া নিষিদ্ধ ড্রাম-চিমনি দিয়ে ইট পোড়ানোর দায়ে চট্টগ্রামের বাঁশখালী ও লক্ষ্মীপুরের আটটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম লক্ষ্মীপুর সদর উপজেলায় এবং সহকারী পরিচালক মইনউদ্দিন বাঁশখালীতে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।লক্ষ্মীপুর সদর উপজেলার ইয়ারপুর ও চররমনী এলাকার ফিরোজ ব্রিকসকে ৩০ হাজার টাকা, একেপি ব্রিকসকে এক লাখ টাকা, চৌধুরী ব্রিকসকে এক লাখ টাকা ও ইকবাল ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নিষিদ্ধ ড্রাম-চিমনি দিয়ে এ ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে বাহারছড়ার মোহাম্মদ মিয়া ব্রিকস, একই এলাকার খাজা অ্যান্ড চৌধুরী ব্রিকস, চেচুরিয়ার ইসমাইল ব্রিকস ও এনটিবি ব্রিকসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।