চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ ভারী বর্ষণ হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে। দেশের বেশির ভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিভাগ থেকে আজকের জন্য দেওয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।