চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৪৪ কয়েদি মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ ২০ বছর পেরিয়ে যাওয়ায় সরকার চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন কারাগার থেকে ৪৪ জন কয়েদিকে মুক্তি দিয়েছে। কারাগারে ভালো আচরণ বিবেচনায় এনে তাঁদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম কারাগার থেকে গতকাল সোমবার চারজন কয়েদি মুক্তি পান।কারাগার সূত্র জানায়, চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পাওয়া চারজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাঁরা হলেন: নোয়াখালীর কাঞ্চনপুরের মোহাম্মদ বাবুল, কক্সবাজারের আবদুল গফুর ও নুরুল আমীন এবং রাউজানের ফয়েজ আহমেদ। কর্তৃপক্ষ বলেছে, কারাগারে তাঁদের আচরণ ভালো ছিল। তাই অবশিষ্ট কারাদণ্ড ও অর্থদণ্ড মওকুফ করে সরকার তাঁদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ মো. রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম কারাগারের চারজনের মধ্যে নুরুল আমীন নামের একজন কক্সবাজার কারাগারে আছেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তিনজনকে তা ৎ ক্ষণিকভাবে আজ (গতকাল সোমবার) দুপুরে মুক্তি দিয়েছি। নুরুল আমীনও কক্সবাজার কারাগার থেকে ছাড়া পেয়েছেন।’জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (কারা ও অগ্নি) আলম আরা বেগম ৪৪ বন্দীর মুক্তির আদেশে সই করেন। আদেশ অনুযায়ী কুমিল্লা কারাগার থেকে সর্বোচ্চ সংখ্যক ২৮, চাঁদপুর থেকে এক, মৌলভীবাজার থেকে দুই, হবিগঞ্জ থেকে তিন, সুনামগঞ্জ থেকে এক, কক্সবাজার থেকে তিন ও সিলেট থেকে দুজন মুক্তি পান।