চট্টগ্রাম ওয়াসার কর্মশালায় বক্তা-শ্রোতা সবই নিজেরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল সোমবার একটি কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম ওয়াসা। কিন্তু ওয়াসার কোনো গ্রাহক বা নগরের পানি ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি সেখানে ছিলেন না। এতে আলোচক এবং শ্রোতা ছিলেন ওয়াসার প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা।কর্মশালায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, নগরবাসীর জীবন বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে চট্টগ্রাম ওয়াসা। শহরের কোনো কোনো এলাকায় ওয়াসা সপ্তাহে মাত্র এক-দুই দিন পানি দিতে পারছে। আবার বিদ্যুৎবিভ্রাটের কারণে ওই পানিও নির্দিষ্ট এলাকায় পৌঁছে না। আলোচনার একপর্যায়ে জরুরি কাজ আছে বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ব্যবস্থাপনা পরিচালক। তাঁর সঙ্গে চলে যান প্রধান প্রকৌশলী মো. সফিউল্লাহও। কর্মশালায় অতিথি ছিলেন ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আজহারুল হক।