চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লস প্রায় ৩০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার সিস্টেম লস ২৮ থেকে ৩০ শতাংশ। কোনো কোনো এলাকায় তা ৫০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। অপচয় হওয়া এ পানি রাজস্ববহির্ভূত পানি হিসেবে পরিচিত। এ অপচয়ের পরিমাণ সর্বোচ্চ ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতা নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ জন্য চার বছর মেয়াদে প্রায় ১০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।গতকাল বুধবার চট্টগ্রাম ওয়াসা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রকল্প ব্যয়ের মধ্যে জাইকা ছয় কোটি ৭৭ লাখ টাকা, সরকার নিজস্ব তহবিল থেকে এক কোটি ২৮ লাখ এবং চট্টগ্রাম ওয়াসা এক কোটি ৯২ লাখ টাকা সরবরাহ করছে। প্রকল্প ব্যয়ের ৫২ শতাংশই ব্যয় হবে বিশেষজ্ঞদের বেতন-ভাতা খাতে। ২০০৯ সালে প্রকল্পটির কাজ শুরু হয়েছে; শেষ হবে ২০১২ সালে। সংবাদ সম্মেলনে বলা হয়, এ প্রকল্পের মাধ্যমে ওয়াসার পাইপলাইনের অদৃশ্য ছিদ্র অনুসন্ধান ও অন্যান্য ত্রুটি শনাক্ত করতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সংযুক্ত করা হবে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রামের পাঁচটি স্থানে কাজও শুরু করেছেন বিশেষজ্ঞরা। এলাকাগুলো হচ্ছে—চান্দগাঁও আবাসিক এলাকার এ এবং বি ব্লক, উত্তর খুলশী, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও হালিশহর বি ব্লক। এর মধ্যে খুলশীতে প্রকল্পের কাজ শেষ হয়েছে।