চট্টগ্রাম ওয়াসায় অধস্তন পদে ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ গতকাল মঙ্গলবার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছেন। এ পদে কোনো প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়নি। বরং চট্টগ্রাম ওয়াসার সদস্য (প্রকৌশল) তৌহিদুর রহমানকে নিম্নতম ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রবিধানমালা অনুযায়ী, ওয়াসার তিন সদস্যের পরই প্রধান প্রকৌশলীর স্থান।জানা গেছে, চট্টগ্রাম ওয়াসায় বর্তমানে তিনজন পূর্ণকালীন এবং একজন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন। প্রধান প্রকৌশলীর পদটি খালি হওয়ায় তাঁদের মধ্যে জ্যেষ্ঠ প্রকৌশলীর সে পদে পদোন্নতি হওয়ার কথা। কিন্তু ওয়াসায় এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কাল ওয়াসার বোর্ড সভা ডাকা হয়েছে বলে জানা গেছে।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আপাতত এক সদস্যকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর ওয়াসার বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’