চট্টগ্রাম-কক্সবাজারে আজ জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির জাফর সাদেককে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। চট্টগ্রাম মহানগর এবং জেলা ছাড়াও কক্সবাজারে আজ সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। গত বৃহস্পতিবার নগরের ন্যাশনাল হাসপাতাল থেকে জামায়াতের নেতা জাফর সাদেককে পুলিশ গ্রেপ্তার করে। জামায়াতের চট্টগ্রাম মহানগর শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, এইচএসসি ও আলিম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।