চট্টগ্রাম কলেজ: ২০০০ ব্যাচের পুনর্মিলনী ২৪ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ২০০০ ব্যাচের প্রথম পুনর্মিলনী আগামী ২৪ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ জন্য নাম নিবন্ধন শুরু হয়েছে। ওই ব্যাচের শিক্ষার্থীরা যাঁরা অংশ নিতে চান, তাঁরা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে পারেন।

দেশে-বিদেশে সব জায়গা থেকে নিবন্ধন করা যাবে। নিবন্ধন ফি আড়াই হাজার টাকা। এ ছাড়া কেউ স্বামী বা স্ত্রী ও সন্তান নিয়ে অংশগ্রহণ করতে চাইলে প্রত্যেকের জন্য পাঁচ শ টাকা করে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার হিসাবের নাম: Shahtab Uddin Ahmed & Dr. Liton Kumar Palit & Mohammad Faiaz Karim হিসাব নম্বর: ০৫৮-৩২০১-০০০০৪-৭৪৫৮। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ও আর নিজাম রোড, চট্টগ্রাম। টাকা জমা দেওয়ার পর ০১৮১৮৫১০৭৫১ ও ০১৮১৯৩৫১২৭৮ এই নম্বরে জানানো যাবে।

পুনর্মিলনী উপলক্ষে একটি প্রকাশনা বের হবে। সে জন্য দুই কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প আকারের ছবি লাগবে। প্রকাশনায় যাঁরা লিখতে চান, তাঁরা ২০০ শব্দের মধ্যে লেখা পাঠাতে পারেন [email protected] ও [email protected] ঠিকানায়। যাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চান, তাঁরা ০১৮১৭৭১৭৫৫৮, ০১৬১১২৬৬৪৬৬ ও ০১৮১৭৭৬৬২৯১ নম্বরে যোগাযোগ করতে পারেন।