চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বর্ষপূর্তিতে তিন দিনের উ ৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটস। এতে থাকছে স্মৃতিচারণা, সংবর্ধনা, বৃত্তি, রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ২০ সদস্যের উ ৎ সব উদ্যাপন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮৪ সালে প্রাক্তন ছাত্রদের সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটস গড়ে তোলা হয়। পুনর্মিলনীর পাশাপাশি তারা বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করছে। এর মধ্যে রয়েছে অসুস্থদের চিকি ৎ সাসহায়তা, শিক্ষাসহায়তা, বৃত্তিদান প্রভৃতি।১৭৫ বছর পূর্তি উ ৎ সবের তথ্য ও নিবন্ধনের জন্য গোলাম মহিউদ্দীন (০১৭২৬-০৩৯১৬৪) ও রাজিউর রহমানের (০১৮১৯-৬৪৫২৪২) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া উ ৎ সবের বিভিন্ন তথ্য ওয়েবসাইটের (www.excollegiates.com) মাধ্যমে জানা যাবে।