চট্টগ্রাম কারাগার থেকে তিন বৃদ্ধসহ পাঁচজনের আগাম মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কারাগার থেকে পাঁচ কয়েদি গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া কয়েদির মধ্যে তিনজন শারীরিকভাবে অক্ষম বলে জানা গেছে। রাষ্ট্রপতি তাঁদের অবস্থা বিবেচনা করে মুক্তির আদেশ দেন।মুক্তি পাওয়া পাঁচ কয়েদি হলেন বাঁশখালীর হাফেজ আহমদ (৮২), রাউজানের দেলোয়ার হোসেন (৯২), কুমিল্লা চৌদ্দগ্রামের শামসুল হক (৭৬), সন্দ্বীপের জাফর উল্লাহ (৩৪) ও বন্দর থানা এলাকার শফিক ওরফে শাহেদ মিয়া (৪১)। কারাগার সূত্র জানায়, প্রথম তিন বৃদ্ধ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এর মধ্যে হাফেজ ও দেলোয়ার হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পান। কিন্তু তাঁরা যথাক্রমে পাঁচ বছর সাত মাস এবং আট বছর নয় মাস সাজা খেটেছেন। আর শামসুল হক নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৪ বছর পাঁচ মাস সাজা খেটেছেন।