চট্টগ্রাম কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ বন্দীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজা পাওয়া ১১ জন বন্দীকে গতকাল শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে। ২০ বছর সাজা ভোগ করেছেন, যাবজ্জীবন সাজা পাওয়া এমন এক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে তাঁদের মুক্তি দেওয়া হয়।কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কারাগার থেকে ১৪ জন বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। এ ছাড়া কাগজপত্র না আসায় এবং সিলেট কারাগারে থাকায় দুই বন্দীকে শুক্রবার মুক্তি দেওয়া যায়নি। সিলেট কারাগারে থাকা বন্দীকে সেখান থেকে মুক্তি দিতে বলা হয়েছে। মুক্তি পাওয়া বন্দীরা হলেন, এজাজুল হক (৪৯), আবু তাহের (৪৭), সদর আমিন (৪৮), নুরুল ইসলাম (৪৫), নুরুল আলম (৪৮), সৈয়দ আকবর (৪৬), মোয়াজ্জেম হোসেন (৪২), হারুনুর রশিদ (৫৪), রমিজ আহম্মদ (৪৮), মোহাম্মদ ইসমাইল (৪৫) ও বশির আহম্মদ (৪৮)।