চট্টগ্রাম কারাগারে সিঁড়িতে পা পিছলে হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কারাগারের সিঁড়িতে পা পিছলে মো. নুরুল আমিন ফকির (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাটের কদমতলী গ্রামের বারেক ফকিরের ছেলে।কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগীর মিয়া প্রথম আলোকে বলেন, নুরুল আমিন কারাগারের ‘সাঙ্গু’ নামের একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন। গতকাল বেলা ১১টায় তিনি সেখান থেকে নিচে নামছিলেন। এ সময় চতুর্থ তলার সিঁড়িতে পা পিছলে দেয়ালের সঙ্গে তাঁর মাথায় চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।গত বছরের ৮ নভেম্বর নগরের ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন তিনি। পরদিন ৯ নভেম্বর তাঁকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।