চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম (২৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ কারাধ্যক্ষ মনির হোসেন প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার একটি ডাকাতি মামলার আসামি নুরুল আলম ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। কিছুদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। ১৫ ডিসেম্বর তাঁকে চট্টগ্রাম কারা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার দুপুর ১২ টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপ কারাধ্যক্ষ মনির হোসেন জানান, ময়নাতদন্তের পর নুরুল আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।