চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়কের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমানের জানাজা গতকাল শনিবার কারা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে লাশ তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে দাফন করা হয়। জানাজায় চট্টগ্রামের জেলা জজ আবদুল কুদ্দুস মিয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শামসুল আলম, ডিআইজি (প্রিজন) ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম আজাদ ও ভারপ্রাপ্ত জেল সুপার আর ডি এম খন্দকার নূরুল হক অংশ নেন। এর আগে কক্সবাজার কারাগার প্রাঙ্গণে মুস্তাফিজুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেওয়া সাধারণ কারারক্ষীরা লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। বেসরকারি কারা পরিদর্শকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডিআইজি (প্রিজন) ফজলুর রহমান।