চট্টগ্রাম কাস্টম হাউসে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টম হাউসের এক শুল্ক গোয়েন্দা কর্মকর্তা গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের এমপিবি ইয়ার্ডে এক জেটি সরকারকে নাজেহাল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসে বিক্ষোভ করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন।প্রত্যক্ষদর্শীরা জানান, শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. লুত্ফর রহমান গতকাল বিকেলে বন্দরের এমপিবি ইয়ার্ডে শাহ আলম নামের একজন জেটি সরকারকে নাজেহাল করেন। তিনি শাহ আলমের কলার ধরে শার্টের বোতাম ছিঁড়ে ফেলেন। পণ্য চালানের দলিল নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে অভিযুক্ত লুত্ফর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।